চট্টগ্রাম   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে : ডিসি জাহিদ 

নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৩১ পিএম, ২০২৬-১১-২৬

নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে : ডিসি জাহিদ 

 
চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমাদের দেশের রিসোর্স হচ্ছে ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত। প্রত্যেকটা ভাই-বোন আমাদের রিসোর্স। প্রত্যেকটা রিসোর্সকে সমানভাবে কাজে লাগাতে না পারলে সকলের জন্য বোঝা হয়ে যাবে। সমাজে অনেক বেশি সংকট তৈরি হবে, বিভিন্ন ধরণের নির্যাতনসহ সহিংসতা বাড়বে। একটি পরিবারের নির্যাতন পুরো সমাজের ক্ষত। নারী-শিশুর প্রতি সব ধরনের নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। সকল ধরণের নিয়াতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। স্ব স্ব আঙিনায় জ্বলে উঠতে পারলে নির্যাতনগুলো প্রতিরোধ করা সম্ভব হবে। আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) উপলক্ষে  চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এনজিও সমূহ ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করেন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে এবারের মূল প্রতিপাদ্য ‘নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ন্যায় বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দেই এবং দায়মুক্তির অবসান ঘটাই’। শুরুতে র‌্যালি ও বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের শুভ উদ্বোধন করেন ডিসি। এর পর নারী নিযাতন ও সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের প্রচারাভিযানের গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি। চট্টগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের আলোচনা সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারী উন্নয়ন সংস্থা-ইপসা’র সহকারী পরিচালক ফারহানা ইদ্রিছ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কারিতাস’র আঞ্চলিক পরিচালক চয়ন হিউবার্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক জনি রোজারিও, প্রত্যাশীর সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম, ইলমা’র প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, লিরো’র নির্বাহী পরিচালক নুরজাহান খান, ঘাসফুল’র সমন্বয়কারী সিরাজুল ইসলাম, আইডিএফ’র সমন্বয়কারী রাহেনা বেগম, ব্র্যাক’র সমন্বয়ক মোঃ মহিন উদ্দিন, ওয়াইএএসডি’র নির্বাহী পরিচালক অমিত দাশ, উইমেন পসিবিলিটি’র কর্মকর্তা সানজুমা আকতার, অপরাজেয় বাংলাদেশ’র ইনচার্জ জিনাত আরা বেগম, কারিতাস’র প্রোগ্রাম অফিসার এমদাদুল ইসলাম, বিএনপিএস’র এরশাদুল করিম প্রমুখ। জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, এনজিওসমূহ ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির কর্মকর্তা/প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত উন্নয়ন সহযোগী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করে নারী ও শিশুর জন্য একটি নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। 
আলোচনা সভার প্রধান অতিথি ডিসি জাহিদ বলেন, পরিবারগুলোতে আপনজনেরা আপনজনই। কিন্তুমেন্টালিটি কেন পরিবর্তন হচ্ছে না? মেন্টালিটিগুলো পরিবর্তন করতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাহলে সমাজে পরিবর্তন আসবে।
আলবার্ট আইনস্টাইনের উদ্বৃতি দিয়ে জেলা প্রশাসক বলেন, পৃথিবীতে খারাপ মানুষ বা নির্যাতনকারীর সংখ্যা কম। ভালো মানুষ যখন খারাপ কাজগুলোর প্রতিবাদ বা প্রতিরোধ করবে না বা নীরবতা পালন করবে তখনই এই পৃথিবী ধ্বংস হবে। এক সময় আমরা একটা স্লোগান শুনতাম, ‘আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ’। এবার সেই প্রতিরোধ পক্ষ শুরু হয়েছে। সকল ধরণের সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। আমাদের দেশটাকে ভালোবাসতে হবে, এই সমাজটাকে ভালোবাসতে হবে। আমাদের কাজের পরিধিতে অন্যের বিষয়, অন্য গোষ্ঠী, গোত্র-সকল সকলের কথা চিন্তা করতে হবে। 
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রযুক্তির সাথে সাথে নিজেদেরকে আপগ্রেড করতে হবে। প্রতিনিয়ত পৃথিবী পরিবর্তন হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে আমরা যদি শুধুমাত্র আমার কী নাই বা আমার কী, অন্যের কী আছে, সেটি নিয়ে যদি বসে থাকি, আমি যদি আমাকে সেইভাবে প্রিপেয়ার না করি, তাহলে আসলে আগামী দিন আমাদের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং হবে। 
ডিসি আরও বলেন,  শুধুমাত্র আইন প্রয়োগ কর  নির্যাতন রোধ করা সম্ভব নয়। আামরা প্রত্যেককে যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ববোধ জাগ্রত করতে পারি তাহলে অপরাধ ও নির্যাতনের মত বিষযগুলো থেকে দেশ ও সমাজকে মুক্ত রাখতে পারব। আমরা সুস্থভাবে বেঁচে উঠতে চাই। আগামী প্রজন্ম যেমন নিরাপদে থাকতে চাই, নিরাপদ একটা সমাজ তৈরি করতে চাই, ঠিক তেমনি আমরা চাই-আগামী প্রজন্ম, তাদের মেধাটা এই দেশে ব্যয় করুক, তারা যাতে এই দেশ থেকে চলে না যায় এবং তারা যেন নিরাপদে থাকে। টাইম ইজ ভেরি লিমিটেড এবং কাজের পরিমাণ অনেক বেশি। দায়িত্বের জায়গাটা অনেক বেশি, কিন্তু সময় অনেক কম। আমরা যেন আমাদের সময়টাকে কোনোভাবেই নষ্ট না করি। 
তিনি বলেন, পৃথিবীটা খুবই ইন্টারকানেক্টেড। আমাদের এই দেশকে আমরা সুন্দরভাবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে চাই। একটা শক্ত অবস্থান তৈরি করতে হবে যাতে আমরা প্রত্যেকে সত্যিকারের রাষ্ট্রের জন্য একটা সম্পদ হয়ে উঠতে পারি। আমরা যেন বোঝা না হয়ে যাই- এই প্রত্যাশা  করেন তিনি।
 

রিটেলেড নিউজ

চমেক হাসপাতালে এসআরবি-৭-এর বিশেষ অভিযান, ২০ দালালকে আড়াই লাখ টাকা জরিমানা

চমেক হাসপাতালে এসআরবি-৭-এর বিশেষ অভিযান, ২০ দালালকে আড়াই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় সিন্ডিকেট ও দালালচক্রের দৌরাত্ম্য রোধে বিশেষ অভিয...বিস্তারিত


প্রাইভেটকারের ইঞ্জিনের পাশে বিশেষ কায়দায় ইয়াবা ফিটিং, ১৯ হাজার ৬০০ পিসসহ আটক ৫

প্রাইভেটকারের ইঞ্জিনের পাশে বিশেষ কায়দায় ইয়াবা ফিটিং, ১৯ হাজার ৬০০ পিসসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক : ফেনীতে পৃথক তল্লাশিতে ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রামà...বিস্তারিত


হালিশহরে পুলিশ বক্সে আগুন

হালিশহরে পুলিশ বক্সে আগুন

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহরে একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর চারটার দিকà§...বিস্তারিত


সয়া সস, হেলমেটসহ ১০৪টি চালান প্রত্যাখ্যান বিএসটিআই’র

সয়া সস, হেলমেটসহ ১০৪টি চালান প্রত্যাখ্যান বিএসটিআই’র

নিজস্ব প্রতিবেদক : আমদানি করা সয়া সসের চালানের নমুনা পরীক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী থাকার কথা শূন্য দশমিক ...বিস্তারিত


বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কোস্ট গার্ডের যৌথ প্রশিক্ষণ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কোস্ট গার্ডের যৌথ প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কোস্ট গার্ড ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামে ২-২৫ নভেম্বর 'Exercise G...বিস্তারিত


সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬

সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক : ভূজপুর থানা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র ও à...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর